কসাইগুলো
সাইয়িদ রফিকুল হক
কসাইগুলো কেমন করে
হচ্ছে সমাজপতি!
জল্লাদেরা ধর্মসভার
বিরাট সভাপতি।
মানুষগুলো ভয়ে আছে
কেউ মানে না তাদের,
প্রভাবশালী ভালোবাসে
অর্থ আছে যাদের।
হুকুম দেবার অনেক লোক যে
দিচ্ছে কত ধমক,
প্রতিদিনই দেশের বুকে
দেখছি কত চমক!
ল্যাংড়াগুলোও খেলতে যে চায়
মাঠে তাদের দাপট!
অন্ধকানা কসাইগুলোর
আছে কত সাপোর্ট!
কসাইগুলোর হাতে এখন
অনেক বেশি অর্থ,
এইসময়ে সব কাজই যে
করতে তারা সমর্থ!
টাকার গোলাম চারিদিকে
গন্ধ শুঁকে চলে,
এরাই আবার ধর্মশালায়
নীতিকথা বলে!
কসাইগুলো জাতে ওঠার
শিখছে অনেক কায়দা,
হারামখোরের সঙ্গে থেকে
নিচ্ছে তুলে ফায়দা!
আয়রে দেশের সোনার মানুষ
কসাই ধরি কষে,
আর কতকাল থাকবি তোরা
ধামা ধরে বসে?
সাইয়িদ রফিকুল হক
২৪/০৮/২০২০
মন্তব্য (4)