সত্যিকারের ধার্মিকেরা
সাইয়িদ রফিকুল হক

ধর্মশালায় জাদু আছে
ভেল্কি দেখায় মোল্লা,
অপব্যাখ্যার আড়ালে যে
কাটে লোকের কল্লা!

ধর্ম এখন অজাত-লোকের
টিকে থাকার অস্ত্র,
তাইতে দেখি অধার্মিকেরা
ভীষণরকম সশস্ত্র!

বুকে এদের বল নাই যে
তাইতে মুখে জোর,
ধর্মসভার নামে এদের
শুনছি শুধু শোর!

গায়ের জোরে কথা বলে
ভণ্ডপাড়ার ভণ্ড,
এদের হাতে ধর্ম এখন
হচ্ছে ভীষণ পণ্ড!

বেকুবগুলো মসলা বলে
খটকা লাগায় মনে,
এদের সঙ্গে তালমিলিয়ে
চলে কতকজনে।

ঈমান লুটের খেলাঘরে
দেখবে কত ভেল্কি!
সবখানে যে বাড়াবাড়ি
করছে যত কল্কি।

কলিযুগের ধর্মখেলা
আর লাগে না ভালো,
সত্যিকারের ধার্মিকেরা
জগত করুক আলো।


সাইয়িদ রফিকুল হক
২৩/০৮/২০২০