কতদিন ভেবেছি
সাইয়িদ রফিকুল হক

কতদিন ভেবেছি শিশিরভেজা নরম রোদে
আচানক হাঁটব দিগ্বিদিক ভুলে,
ফুলের গন্ধে শুধু থমকে দাঁড়াবো একটুখানি!
নরম সকালের নরম রোদ কী যে ভালো লাগে!
স্বর্গ হতে পাই যে মধুর হাতছানি।
শহরের কংক্রিটে খুঁজে পাই না শিশিরের হাসি,
এখানে শুধু দেখি কৃত্রিমতার উলঙ্গ নৃত্য!
কতদিন দেখি না শিশিরভেজা সেইসব গ্রাম!
প্রজাপতি এখানে উড়ে না কখনো,
এখানে আসে নাকো ঘাসফড়িংয়েরা পাখনামেলে।
প্রতিদিন আমরা এখানে ঘরে ফিরি ধুলাবালি গায়ে মেখে।


সাইয়িদ রফিকুল হক
১৮/০৮/২০২০