খাল কেটেছ কুমির এনেছ
সাইয়িদ রফিকুল হক
খাল কেটেছ কুমির এনেছ,
কুমির-সঙ্গে খেলা করেছ!
সবই তুমি করেছ।
তোমার খালে তুমি ডুবেছ,
খাল-কুমির তোমাকে খেয়েছে!
কে কী বলেছে? সবাই শুধু দেখেছে।
তোমার খালে তুমি ডুবেছ,
খাল-কুমির তোমাকে খেয়েছে!
আরও খাবে তোমার বংশকে।
খাল কেট না পরের জন্য,
খাল কারও কথা শোনে না,
তোমার কাটা নিষ্ঠুর খালে পড়বে তুমি।
সাইয়িদ রফিকুল হক
০৬/০৮/২০২০
মন্তব্য (6)