চারিদিকে বিপদ
সাইয়িদ রফিকুল হক
একদিকে করোনা আরেক দিকে বন্যা,
বাংলাদেশে এখন আশীর্বাদ অনন্যা!
মানুষের বুকের ব্যথা কমার আগেই
বাড়ছে নিত্যনতুন ব্যথা।
চারিদিকে এখন বিপদ ভাসমান
জনপদে বিপদ এখন বাড়ছে,
মানুষের জীবনে স্বস্তি নাই কোনো,
পালাবার পথও নাই মানুষের।
আঘাত-ব্যভিচারে ভেঙে পড়ছে মন,
স্বস্তিতে নাই কোনো আত্মীয়স্বজন।
বিরান হতে যাচ্ছে মানুষের জনপদ,
চারিদিকে বিপদ—কী আছে প্রভুর মনে?
সাইয়িদ রফিকুল হক
৩১/০৭/২০২০
মন্তব্য (4)