একটু মানুষ হতে
সাইয়িদ রফিকুল হক

এসো দল বেঁধে
এসো গান গেয়ে
এসো হাসিমুখে
একটু মানুষ হতে।
মানুষের মন
হারিয়ে গিয়েছে
পাশবিকতার
ভীষণ আড়ালে।
এসো শান্ত মনে
এসো ভালোবেসে
এসো সত্যপ্রেমে
একটু মানুষ হতে।


সাইয়িদ রফিকুল হক
২৩/০৭/২০২০