তোমাকে ভালোবাসিনা
সাইয়িদ রফিকুল হক
তোমাকে আমি ভালোবাসিনা
সেকথা আছে কোথায় লেখা?
চোখের ভাষা পড়েও তুমি
কী বুঝেছিলে যবে হয়েছিল
প্রথম দেখা!
ভালোবাসার একটা ভাষা
পড়তে তুমি পারো নাকো!
মিছেই কেন লোকভোলানো
ভালোবাসার ছবি আঁকো?
তোমাকে আমি ভালোবাসিনা
এতদিনে এই বুঝেছো!
ভালোবাসার একটা মনে
তাইতে আজ তোমাকে বলি
তুমি কি এখন সুস্থ আছো?
সাইয়িদ রফিকুল হক
০৬/০৭/২০২০
মন্তব্য (5)