আপনপর-ভাবনা
সাইয়িদ রফিকুল হক

কারে ভাবি আপন
আর কারে ভাবি পর,
পিছনফিরে দেখি
কোথাও নাই যে দোসর!

বুকের ভিতরে জমে আছে
কত রাজ্যের বরফ,
সবখানে ব্যথা আর ব্যথা
কোথাও নাই যে ভালোবাসার হরফ!

দিনের-পর-দিন চলছে অভিনয়
সবাই ভালো-কুশলী শিল্পী,
সবার হাতেই দেখি
হিংসাভরা বিরাট তল্পি!

কারে ভাবি আপন
আর কারে ভাবি পর,
কাছের মানুষের প্রতারণা দেখে
গায়ে আসে জ্বর!


সাইয়িদ রফিকুল হক
২০/০৬/২০২০