মিথ্যাবাদী পশুর দল
সাইয়িদ রফিকুল হক

মিথ্যা বলার পশুগুলো হচ্ছে নাতো মানুষ,
বুকফুলিয়ে বরং এরা উড়ায় রঙিন ফানুস!
পশুর হাতে মরছে মানুষ দিনে-রাতে সমান,
কলিযুগে মানবজাতির নাইরে কোনো সম্মান।

মিথ্যা বলে ব্যবসা জমায় অনেক নষ্ট কীট,
ধর্মবেচে খাচ্ছে এমন আরও কত চিট!
পশুগুলো মানুষ হতে চায় না এখন আর,
নামের মানুষ বাইরে শুধু—ভিতরে যে অসার!

মিথ্যা বলার যুগ এসেছে তাইতে দেখি মিথ্যুক,
সত্য শুনে এই পাপীদের বুক যে করে ধুকপুক!
মিথ্যাবাদী পশুর দলে ঘুরছে ভীষণ ধান্দায়,
এই দেশেতে এদের দেখা পাবে সকাল-সন্ধ্যায়।


সাইয়িদ রফিকুল হক
২৮/০৫/২০২০