রহস্যময় মানুষ
সাইয়িদ রফিকুল হক
দুয়ারে আজ দাঁড়িয়ে রয় অমোঘ মৃত্যু
তথাপি কেউ খুঁজে ফেরে নাগর!
আবার দেখি কারও মনে উপচে পড়ে
ভোগের মহাসাগর!
এই মানুষের মনসিন্ধুতে কী যে আছে
বুঝি না তো বন্ধু সব!
চারিদিকে দেখছি আজই মৃত্যু হাতে
সব মানুষের ভোগের কলরব।
মানুষ চিনতে পারি নাই আজও—
জেনেছি তাই, মানুষের মন রহস্যময়,
পরিশেষে আপন বুদ্ধিতে প্রলয়বেগে
এই মানুষের হবে-হবে চিরতরে ক্ষয়।
ধ্বংসের আগে শুধু একবার ঘুরে দাঁড়াও
হে মানুষের বংশধর মানুষ,
আর কতকাল তোমরা থাকবে এমন করে
পরের হাতের রঙিন ফানুস!
সাইয়িদ রফিকুল হক
২৬/০৪/২০২০
মন্তব্য (8)