মানুষগুলো কেমন যেন
সাইয়িদ রফিকুল হক
মানুষগুলো কেমন যেন
মানছে নাকো আইন!
করোনাতেও এই পশুদের
করতে হবে ফাইন?
রাস্তাঘাটে চলাফেরা
করছে পশু অবাধে,
মানুষজনের স্বার্থদেখা
নাই যে ওদের স্বভাবে।
এই পশুদের বন্দি করে
কমাও প্রকোপ রোগের,
নইলে সবাই তৈরি থেকো
কঠিনতর দুর্ভোগের।
দেশের মানুষ ভালো থাকুক
চায় না কিছু পাপী,
লকডাউনেও তারা সবাই
করছে চাপাচাপি!
মানুষগুলো কেমন যেন
বুঝতে চায় না ভালো,
ভালোকথায় এদের সবার
মুখটা হয় যে কালো!
সোজাকথায় কাজ না হলে
চালাও জোরে লাঠি,
দেখবে তখন ভণ্ডগুলো
আইন মেনে হবে পরিপাটি।
সাইয়িদ রফিকুল হক
১৪/০৪/২০২০
মন্তব্য (6)