মুখ দেখে তোর মনটা পড়ি
সাইয়িদ রফিকুল হক

মুখ দেখে তোর মনটা পড়ি,
কিছু বুঝি—আর বুঝি না,
কী যে এখন করি!
সবটা পড়া বুঝা যায় না,
মনের কথা মনটা কেন
খুব সহজে খুলে কয় না!
মুখে হাসি লেগে আছে তোর,
তবু দেখি মনের মধ্যে দুঃখ-শোর!
কতবার যে পড়েছি তোর মনটা,
তবু বন্ধু, বুঝি নাই তার সবটা!
মুখ দেখে তোর মনটা পড়ি,
সবটা বোঝার চেষ্টা করি কত!
আয়োজনটা বারেবারে মিছামিছি
সবকথা তাই বুঝি নাকো তত!


সাইয়িদ রফিকুল হক
০৫/০৪/২০২০