বাইরে এখন ভয়
সাইয়িদ রফিকুল হক
সুনসান রাস্তা,
মানুষ নাই যে কোনো,
ভয়ে গা-টা করে ছম ছম,
বাইরে এখন দোজখের ভয়!
রাজপথে আজ মানুষ দেখলে
ভয়ডর বাড়ে সবার অন্তরে,
মানুষের স্পর্শ চায় না মানুষ,
সবাই এখন থাকতে চায় যে দূরে!
জীবনবাঁচাতে সবাই ভুলেছে মানুষের সঙ্গ,
ঘরের বাইরে পা-টা ফেললেই কামড়াবে যেন!
ভয়ংকর এক কালব্যাধি আজ নীরবে-নিভৃতে
তাড়িয়ে বেড়ায় সমগ্র বিশ্বকে—প্রাণের ঘাতক হয়ে!
সাইয়িদ রফিকুল হক
০২/০৪/২০২০
মন্তব্য (6)