প্রার্থনা আজ—২
সাইয়িদ রফিকুল হক
মন বসে না আর তো কোনো কাজে,
ঘরে-বাইরে শঙ্কা শুধু মনের ভাঁজে।
আতঙ্ক এক গ্রাস করছে সবার মন,
জান বাঁচাতে সবাই যে চায় গৃহ নির্জন!
কালব্যাধি আজ দিচ্ছে হানা দেশে-দেশে,
ভাইরাস এখন ছুটে বেড়ায় বীরের বেশে।
এসো হে ভাই, এসো বন্ধু, প্রার্থনা আজ
আল্লাহপ্রভুর বিশাল দরবারে,
প্রভু তুমি বাঁচাও এবার সৃষ্টি সবাকারে।
আমাদের পাপ পরিমাণে হয়তো বেশি আজ,
কিন্তু প্রভু, ক্ষমা করাই যে তোমার প্রিয় কাজ।
সাইয়িদ রফিকুল হক
২৭/০৩/২০২০
Comments (6)