মিনতী আমার আল্লাহপ্রভুর কাছে
সাইয়িদ রফিকুল হক

শেফা চাই যে আল্লাহপ্রভুর কাছে,
তিনি ছাড়া এই গরিবের আর কেই-বা আছে?
প্রভু তিনি, মহান তিনি—তাঁর যে নাই তুল,
বান্দা আমি, আমার আছে অনেকরকম ভুল।

প্রভুর কাছে চাই যে ক্ষমা—অনেক নতশিরে,
তোমার থেকে জীবন পেলাম
তোমার কাছেই যাবো ফিরে!
প্রভু তুমি, সুস্থ করো, সুস্থ আমায় রেখো,
সারাজীবন সুস্থ জীবন—ভাগ্যে আমার লেখো।

প্রভু আমার, তোমার কাছে এই মিনতী করি,
ভালোবেসে চিরতরে তোমার পথের রশিই যেন ধরি।
প্রভু তুমি, সহায় থেকো, আর চিরদিন সুস্থ আমায় রেখো,
পাপরাশিটা ক্ষমা করে বেহেশতোখান ভাগ্যে আমার লেখো।


সাইয়িদ রফিকুল হক
০১/০৩/২০২০