শব্দগুলো
সাইয়িদ রফিকুল হক
শব্দগুলো গোল করেছে
মানবে নাকো ছন্দ!
আজকে থেকে হবে নাকি
কাব্যলেখা বন্ধ?
শব্দজটের ভাবনা খুলে
মনকে দিলাম ছুটি,
কষ্টানলে সেঁকে নিবো
ভালোবাসার রুটি!
শব্দগুলো কেমন যেন
সময়মতো দূরে,
চাই না যখন—কাছে টানে
ভালোবাসার সুরে!
ছন্দগুলো বিগড়ে গেলে
শব্দ রবে পড়ে,
হিসাব করে শব্দগুলো
কেন নড়েচড়ে?
ভালোবাসার শব্দগুলো
আয় না ছুটে কাছে,
কাব্যলেখার ভাবনাকিছু
আমার এখন আছে।
শব্দগুলো ছন্দ মেনে
চলবে সবার সাথে,
তাইলে বন্ধু কাব্যফুল যে
ফুটবে আমার হাতে।
সাইয়িদ রফিকুল হক
১৫/০২/২০২০
মন্তব্য (5)