অসঙ্গতির চাপে পড়ে
সাইয়িদ রফিকুল হক

শরীরঘেঁষা দানবগুলো পাচ্ছে অনেক আদর,
ভালোমানুষ ভদ্র বলে কারও কাছে বাঁদর!
জগতজুড়ে চলছে এখন পাগলামি আর ভণ্ডামি,
আজ বয়ফ্রেন্ডের ভয়ে পালায় কতজনের স্বামী!

মানুষজনের রুচিবোধের নাই যে কোনো ঠিক,
শরীরঘেঁষা দানবগুলোর আস্ফালন তাই চারিদিক!
ভদ্রলোকে পালিয়ে রয়—সমাজ তাদের শত্রু যেন!
দুষ্টুলোকের প্রসার করে শিষ্টজনের দমন কেন?

অসঙ্গতির চাপে পড়ে মরছে মানুষ ধুঁকে-ধুঁকে,
কষ্টগুলো বুলেট হয়ে বিঁধছে যেন সবার বুকে!
কাষ্ঠহাসি লেগে আছে ভুক্তভোগী সবার মুখে,
এই জ্বালাতে মানুষজনে কেমনে থাকে একটু সুখে?


সাইয়িদ রফিকুল হক
১৩/০২/২০২০