চোখের ভাষা বুঝে নিয়ো
সাইয়িদ রফিকুল হক
চোখের ভাষা বুঝে নিয়ো
সত্য বলে চোখ,
নইলে অবুঝ করবে তুমি
দুদিন পরে শোক!
ভালোবাসা কিংবা ঘৃণা
লেখা থাকে চোখে,
ডুবে তুমি যেয়ো নাকো
আবেগ-বশে ঝোঁকে।
আগে পড়ে নাও গো বন্ধু
কারও চোখের ভাষা,
তাইলে মিটবে পুরাপুরি
তোমার মনের আশা।
ভালোবাসা কিংবা ঘৃণা
লেখা থাকে চোখে,
ভুল কোরো না বন্ধু তুমি
মনের তুচ্ছ ঝোঁকে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
মন্তব্য (4)