আর ভালোবেসোনা
সাইয়িদ রফিকুল হক

আর ভালোবেসোনা সোনাবন্ধু,
এমন করে আর হেসো না শুধু।
এমন চুম্বন দিছো
পুড়ে গেছে গাল!
এবার বুঝি উঠে যাবে
গায়ের সকল ছাল!
আর ভালোবেসোনা সোনাবন্ধু,
এমন করে আর হেসো না শুধু।

ভালোবাসায় এতো বেশি
আগুন জ্বলে
আগে বুঝি নাই!
এতো গভীর প্রেমে
তোমাকে ছাড়া
আর খুঁজি নাই।
সেই তুমি আর বোলো নাকো
নতুন কোনো প্রেমের কথা,
তোমাকে ভালোবেসে বন্ধু
এখনও মুছে যায়নি আগের ব্যথা!

আর ভালোবেসোনা সোনাবন্ধু,
তোমার ভালোবাসায় নাই কোনো মধু!
তোমার ভালোবাসায়
অনেক বেশি ধার!
সইতে পারবো নাকো
এতো বেশি ভার।
আর ভালোবেসোনা সোনাবন্ধু,
তোমার ভালোবাসায় নাই কোনো মধু!



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।