মৃত প্রেমের সৎকার
সাইয়িদ রফিকুল হক
বুকের জলন্ত চুলায় রান্না করছি প্রেমের হাড্ডি,
ভালোবাসার চচ্চড়ি সে তো পুড়ে গেছে কবে!
সান্ত্বনার বরফ গলে-গলে এখন হয়ে গেছে জল,
চারিদিকে আজ তাই আকাশে-বাতাসে উড়ছে শুধু
চিরতরে মৃত প্রেমের পৃথিবীর সৎকারের ছাই।
চোখের জলে গড়েছি কয়খানা লবণ-ফ্যাক্টরি,
নোনাজলে সাঁতার কাটছে কত প্রেমের মধ্যমণি!
ভালোবাসার সাগর শুকিয়ে হয়েছে এখন ডাস্টবিন!
বুকের ভিতরে কারও জন্য এখন ফোটে না গোলাপ।
ঘৃণার নদীতে সাঁতার কাটছে কত প্রেমিকের হৃৎপিণ্ড!
ভালোবেসে আজ আমার পৃথিবীতে প্রেমের সৎকার হবে।
সাইয়িদ রফিকুল হক
০২/১২/২০১৯
মন্তব্য (2)