দিনশেষে তোর
সাইয়িদ রফিকুল হক

দিনশেষে তোর কিছুই নাইরে
সবই দেখি মরীচিকা!
জীবনভর যে মরলি খেটে
মারলি মিথ্যা চিকা।
হাতের পাঁচও ফেললি খুইয়ে
বাঁচবি এখন কীসে?
বিশ্বভুবন নয়কো সুখের
পাবি নাকো দিশে।
কার জন্য তুই মরবি খেটে?
কে যে তোর আপন,
তারচে ভালো কর না তুই
সহজ-সরল জীবনযাপন।
ভণ্ডলোকের মিষ্টিকথায়
ভুলিস নারে তুই,
কদিন পরে সেই বিঁধাবে
তোর বুকে যে সুঁই!
দিনশেষে তুই শপথ নে রে
আর যাবি না পাপে,
এই দুনিয়ায় মরবি ডুবে
অন্ধ-গোরে কাটবে সাপে!


সাইয়িদ রফিকুল হক
১৬/১১/২০১৯