জীবনজুড়ে কষ্ট
সাইয়িদ রফিকুল হক

জীবনজুড়ে কষ্ট দেখি
কোথায় সুখের ঠাঁই?
স্বার্থলোভে পর হলো যে
নিজের আপন ভাই!
কেউ দেখে না এসব দুঃখ?
কোথায় পাবো ভেলা?
আর কতকাল চলবে এমন
জীবননাশের খেলা?
বাঁচার ভেলা দেখি নাতো
ডুবছি শুধু যন্ত্রণায়,
কী লাভ হবে লোকদেখানো
ভালোবাসার মন্ত্রণায়?
জীবনজুড়ে কষ্ট দেখি
কোথায় মিলবে সুখ?
চারিদিকে দেখি নাতো
ভালোবাসার একটি মুখ।


সাইয়িদ রফিকুল হক
১৩/১১/২০১৯