মায়ের মতো
সাইয়িদ রফিকুল হক
হাজার টাকার তোয়ালেটায়
আজ ভরে না একটু মন,
মায়ের ছেঁড়া শাড়ির আঁচল
এরচে ছিল কত আপন।
এখন দেখি কৃত্রিম হাসি
নাইরে কোথাও দরদী মুখ,
প্রতারণার জালে সবাই
কোথায় পাবো খুঁজে সুখ।
এই জগতের কোথায় পাবে
মায়ের মতো চিরস্বজন?
সবখানে এখন শুধু বড়াই
আর অহংকার সব মানুষের,
মন্তব্য (4)