নিজের দেশকে গালি দিয়ে
সাইয়িদ রফিকুল হক

দেশের ভিতর ঘটতে পারে
এমন অনেককিছু,
তাই বলে তুই
দেশকে দিবি গালি?
তুই যে জাতে আদিম পশু
মানুষ বলি নাতো,
সনদধারী হয়েও তোমার
বুদ্ধি জোড়াতালি!
নিজের দেশকে মন্দ বলে
চাচ্ছো যেতে ইউরোপে,
তোমার মতো আদিম পশু
থাকে অনেক ঝোপে।
নিজের দেশকে গালি দিয়ে
হাসিস কেন খবিস?
একাত্তরের পাকসেনাদের
মতোই যেন মরিস।

সাইয়িদ রফিকুল হক
১২/১০/২০১৯