আমার বড় ভালো লাগে
সাইয়িদ রফিকুল হক

আমার বড় ভালো লাগে ভালোবাসতে,
গিয়েছিলাম তাইতো আমি কাছে টানতে!
ফাল্গুন-মাসের একটা ভরা জোছনায়,
গভীর রাতে গৃহহারা আমি অসহায়!
গিয়েছিলাম ভালোবেসে তার কাছে,
দেখলাম চোখে, ভালোবাসা কি আর আছে!
নির্জন-রাতে অনেক বেশি ভালোবাসা মেখে
মুগ্ধচোখে বসে আছে সেই যুবতী,
কার হাতে যেন একখানা হাত রেখে!

সাইয়িদ রফিকুল হক
১১/১০/২০১৫