মনের দুঃখ
সাইয়িদ রফিকুল হক
চোখের জলে দুঃখ কমে না,
মনের কথা কেউ বোঝে না!
সবাই আছে স্বার্থচিন্তায় আজ,
তাইতে দেখি সব কপালে ভাঁজ!
মনের দুঃখ বোঝার মতো
মানুষ এখন কোথায় পাবো?
শোকসাগরে ডুবে-ডুবে কেমন করে
সুখের গানটা গাইবো?
চোখের জলে মনের দুঃখ কমে না,
কারও কাছে দুঃখ বলে দুঃখ ঘোচে না।
সাইয়িদ রফিকুল হক
২৯/০৯/২০১৯
Comments (3)