স্বপ্নগুলো
সাইয়িদ রফিকুল হক

স্বপ্নগুলো টুকরো হয়ে
পড়লো জলের বুকে,
অনেকদিনের সুখ হারিয়ে
ভাষা নাই যে মুখে!

অনেক সাধের স্বপ্নগুলো
বুকটা ছিল জুড়ে,
সব হারিয়ে শূন্য বুকে
হলাম যেন কুঁড়ে!

জীবননদী স্রোত হারিয়ে
যাচ্ছে বুঝি মরে,
দুঃখগুলো ফুল হয়ে তাই
পড়ছে শুধু ঝরে।

এত সাধের স্বপ্ন আমার
টুটলো কীসের ভুলে!
স্বপ্নজয়ের সহজ কথা
বলবে কেহ খুলে?


সাইয়িদ রফিকুল হক
৩১/০৭/২০১৯