গুজবরাজা-গুজবরাণী
সাইয়িদ রফিকুল হক
গুজবরাজা-গুজবরাণী
মরবি তোরা শাপে,
একাত্তরে মরেছিল
তোদের কত বাপে!
পাপ করে কেউ পায় না রেহাই
প্রমাণ ইতিহাসে,
রাজাকাররা পাপের সন্তান
পাপ যে ওদের বিশ্বাসে।
গুজব ছড়ায় দেশের ক্ষতি
করছে যারা সুখে,
জুতার বাড়ি থুথু নিক্ষেপ
কর তাদের মুখে।
গুজবরাজা-গুজবরাণী
পড়বি তোরা ধরা,
তোদের শাস্তি হবেই হবে
বার্তা এবার কড়া।
সাইয়িদ রফিকুল হক
২৮/০৭/২০১৯
মন্তব্য (3)