বাংলাদেশে গুজব রটায়
সাইয়িদ রফিকুল হক
বাংলাদেশে গুজব রটায় কংসরাজের বংশ,
বীর-বাঙালি তোমরা কবে করবে এদের ধ্বংস?
মানুষ নয়তো পশু ওরা, ধরো ওদের কষে,
পশু মারতে তোমরা কেন থাকবে সবাই বসে?
একাত্তরেও এই পশুরা গিয়েছিল ক্ষেপে,
পশুর কণ্ঠ ধরেছিল বীর-বাঙালি চেপে।
পশুগুলো মাঝে-মাঝেই উঠবে এমন লাফায়,
আঘাতটাতো করতে হবে কালসাপেরই মাথায়।
পশুগুলোর জন্ম পাপে তাইতো রটায় গুজব,
এদের সঙ্গে আছে আরও অন্ধকারের আজব!
বাংলাদেশে গুজব রটায় রাজাকারের বংশ,
একাত্তরের বীর-চেতনায় করো এদের ধ্বংস।
সাইয়িদ রফিকুল হক
২৬/০৭/২০১৯
মন্তব্য (2)