গুজব ছড়ায়
সাইয়িদ রফিকুল হক

গুজব ছড়ায় রাজাকারের নাতি,
এদের আছে টাকাপয়সার হাতি!
মানুষ-মেরে চাচ্ছে এরা ক্ষমতা,
এদের সঙ্গে কেউ কোরো না সমঝোতা।
পশুর দলে মানুষ-মেরে চাচ্ছে বিরাট লাভ,
মানুষখুনী পশুগুলো দেখায় কত ভাব!
এবার তোরা উঠ রে জেগে দেশের মানুষ,
একনিমিষে ফেল রে ছিঁড়ে
রাজাকারের গুজব বলার ফানুস।

সাইয়িদ রফিকুল হক
২৪/০৭/২০১৯