কাজের মানুষ
সাইয়িদ রফিকুল হক

বলতে দিলে সবাই পারে
করতে পারে ক’জন?
কাজেকর্মে দক্ষ কাজী
আছে এমন সুজন?
গালভরা সব বুলিতে আর
চলবে নাকো সমাজ,
চাপাবাজির ব্যবসা ছেড়ে
সবাই করো কাজ।
বলতে দিলে সবাই লাফায়
কাজের সময় নাই,
দেশপ্রেমিক আর কর্মযোগী
এবার আমরা চাই।
কাজের মানুষ আনো খুঁজে
বাঁচবে তবে দেশ,
চাপাবাজি আর ভণ্ডামির
দিনটা হবে শেষ।


সাইয়িদ রফিকুল হক
১৫/০৭/২০১৯