কদম আলীর রেলভ্রমণ
সাইয়িদ রফিকুল হক
রেলগাড়িটা ছুটছে ভীষণ
অজগরের মতো,
হিস হিস করে ছুটছে সে যে
পেটে ক্ষুধা কত!
গাছগুলো সব ছুটছে যেন
তেজী ঘোড়ার বেগে,
দমকা বাতাস জানলা গলে
কপাল ছুঁইছে রেগে!
গ্রাম পেরিয়ে শহর ছেড়ে
ছুটছে রেলের গাড়ি,
কদম আলী ভাবছে বসে
কখন ফিরবে বাড়ি?
দিন গড়িয়ে রাত পেরিয়ে
থামলো শেষে রেল,
কদম আলী বাসায় ফিরে
চাপলো কলিং বেল।
সাইয়িদ রফিকুল হক
০১/০৭/২০১৯
মন্তব্য (3)