মন কাঁদে না
সাইয়িদ রফিকুল হক
মন কাঁদে না তবুও তোমার
চোখে কেন জল!
লোকদেখানো প্রেমকলাতে
কেন এত ছল?
ভালোবাসার জাতটা এখন
গেছে ভীষণ পচে,
লাভ হবে না অমর কাব্য
আর ক’খানা রচে।
মন কাঁদে না তবুও তোমার
কতরকম ছল,
এই দুনিয়ায় দেখছি শুধু
নানান জাতের খল।
সাইয়িদ রফিকুল হক
২০/০৬/২০১৯
Comments (6)