লোভী শিয়াল
সাইয়িদ রফিকুল হক
ক্ষমতার লোভে একদিন এক
শিয়াল যে এলো জঙ্গল থেকে,
লোকালয় থেকে শিয়াল-সঙ্গে
বানর মশাই উঠলো ডেকে!
মিটিং ডাকলো চতুর শিয়াল,
জমায়েত হলো কয়টা বুড়ো।
হট্টগোলে মেতে উঠলো
বানরের দল—পিচ্চি-গুঁড়ো।
হতাশায় ডুবে মারপিট করে
সভা ভেঙে দিলো লোভী শিয়ালটা।
বুড়ো শিয়ালের গদি দখলের
রঙ্গ শেষ হলো একনিমিষে।
সাইয়িদ রফিকুল হক
১৫/১২/২০১৯
মন্তব্য (2)