বিস্ময়কর অবস্থা

বুকের ভিতর গোলাপ ফোটে দেখলো নাতো কেউ,
কোথায় যেন নিয়ে গেল প্রেমসাগরের ঢেউ!
অনেককিছুর আশা ছিল পেলাম নাতো কিছু,
তারুণ্যের এই ডামাডোলে এখনও তাই শিশু!