কর্মী তুমি

তোমরা শুধু গুলি খাবে মরবে আমার সুখের জন্য,
তোমার ভোটে নেতা হয়ে করবো তোমার জীবন ধন্য!
কর্মী তুমি কর্মী হয়ে চিরদিন যে রবে আমার কেনা,
মাঝে-মাঝে একটু হাসি শোধ করিবে তোমার দেনা!