শক্তিমানের বিরাট কোলে

তোমার কাছে নালিশ দিয়ে লাভ কী আমার বলো?
তুমি বন্ধু সকল সময় নিজের মতোই চলো।
আমার মনের দুঃখ বুঝার ইচ্ছে তোমার নাই,
শক্তিমানের বিরাট কোলে হয় না কারও ঠাঁই!