বুকের ভিতর আগুন

বুকের ভিতর হেঁশেলখানার জ্বলছে আগুন খুব,
কষ্টমাখা জীবনটাতে মন বলেছে তবুও তুমি চুপ!
জ্বলেপুড়ে মরবে তুমি করবে নাতো একটু কোলাহল,
মুখে তোমার থাকবে হাসি চোখে ঝরুক যতই জল!