তোমার মন খারাপ
তোমার মন খারাপ
মন ভালো করে দিবো
আমার সঙ্গে এসো
বসো এই সবুজ ঘাসের বুকে।
তোমার মন খারাপ
ভালো লাগে না কিছু
এসো আমার সঙ্গে
চলো একটু বসি
প্রেমযমুনার কূলে।
তোমার মন খারাপ
বুকের ভিতরে ফোটে না
আর কোনো গোলাপ
তবে এসো আমার সঙ্গে
দুজনে ভালোবেসে ফোটাই
মন ভালো করা গোলাপ।
মন্তব্য (4)