রুবাইয়াত-ই-রফিক—৪
সাইয়িদ রফিকুল হক

মন ভাঙেনি ভেঙেছে তো
ছোট্ট একখান হৃদয়,
তারউপরে লেগে আছে
স্বপ্ন-ভাঙার ভয়।

কত সাধের স্বপ্ন আমার
ছিল হৃদয়জুড়ে,
স্বপ্নখেকো জমাট আঁধার
জমছে অন্তঃপুরে!


সাইয়িদ রফিকুল হক
২৯/০৯/২০১৮