রুবাইয়াত-ই-রফিক—৩
সাইয়িদ রফিকুল হক

ফুল তুলি না জীবননাশের
কষ্টদায়ক আশংকায়,
তবুও দেখি ফুলগুলো সব
ঝরে পড়ে হায়!

ভালোবাসার স্বপ্নগুলো
মরে যাচ্ছে রোজ,
তবুও দেখি এই জামানায়
কেউ নিলো না খোঁজ!


সাইয়িদ রফিকুল হক
২৮/০৯/২০১৮