ভুল কোরো না সাইয়িদ রফিকুল হক · কবিতা · 2018-09-20 · 801 ভিউ ভুল কোরো না ভুল বুঝি না ভুল বুঝি না ভুল যে অনেক বড়, বুকটা ফাটে কষ্টে আমার একটুখানি ধরো। এই জগতে ভুল করেছে অনেক জ্ঞানী-গুণী, ভুল করেছে আরও কত নাম-না-জানা মুনী। মূর্খগুলো একই ভুলে মরছে ঘুরে-ঘুরে, ভুল কোরো না পাপ কোরো না থাকো অন্তঃপুরে। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (3)