রহস্যময়ী
সাইয়িদ রফিকুল হক

তোমার মুখে ঝরে পড়ে চাঁদের জোছনা,
মাঝে-মাঝে দেখি তুমি ভীষণ আনমনা!
হাসিটুকু লেগে থাকে ভালোবাসা মেখে,
তবু ভাবি আর কী যেন রেখেছো ঢেকে!
বইয়ের পড়া দিনে-রাতে খুব সহজে বুঝি,
শুধু তোমার রহস্যময় মুখে কী যে খুঁজি!
বোঝা যায় না তোমার মুখের সবকিছু,
অমাবস্যা নিয়েছে কি চাঁদ-জোছনার পিছু?
নীলআকাশের মেঘের মতো তোমার মনটি,
কোথায় যেন ভেসে বেড়ায় সারাদিনটি!
তোমার জন্য স্বপ্নবুনে হাসে এক যুবক,
তবু তুমি চেয়ে থাকবে এমন করে নিষ্পলক!
তোমার মুখে ঝরে পড়ুক চিরকালের জোছনা,
রহস্যময় জীবন-স্রোতে হয়ো নাকো আনমনা।


সাইয়িদ রফিকুল হক
১৩/০৯/২০১৮