মনখারাপের প্রভাতবেলা সাইয়িদ রফিকুল হক · কবিতা · 2018-09-10 · 650 ভিউ মনখারাপের প্রভাতবেলা মনখারাপের প্রভাতবেলা, পুবআকাশে মেঘের ভেলা! ভীষণরকম উষ্ণতায় মন ভরে যায় বিতৃষ্ণায়। বৃষ্টি এখন কোথায় গেল! কেউ কি তার ছোঁয়া পেল? কাঠফাটা-রোদ দিচ্ছে ছ্যাঁকা, খাচ্ছি মনে ভ্যাবাচাকা। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (4)