অন্ধ তুমি

অন্ধ তুমি অন্ধ তোমার মন,
পথ দেখাবে তুমি আমার স্বজন?
মনের ভিতর মিথ্যাশিকড়
উঠছে খুবই বেড়ে,
সত্য শুনে এখনও যে
আসছো তুমি তেড়ে!
পথ চেনো না পথ হারিয়ে
তুমি বিপথগামী,
অন্ধ হয়ে অন্ধ মনে
কীসের তুমি করছো আমি-আমি!