তোষামদ সাইয়িদ রফিকুল হক · কবিতা · 2018-09-01 · 666 ভিউ তোষামদ মন ভোলে না তোষামদে মন যে বলে সত্য চাই, এই দুনিয়ায় সত্য বলার অভ্যাস রেখো তাই। চাটুকারের নগ্ন-গালে জুতা মেরো সুখে, সত্যকথা ফুটবে তবে ওই না পাজীর মুখে। তোষামদের শিকড় উপড়ে লাগাও সত্যচারা, দেখবে তখন সত্য বলায় সবাই হবে আত্মহারা। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (4)