প্রেম এখন সাইয়িদ রফিকুল হক · কবিতা · 2018-08-14 · 724 ভিউ প্রেম এখন প্রেম বলে করি নাকো ভালোবাসা-তিরস্কার, বুকভরা প্রেমে ডুবে বিরহ তাই পুরস্কার! মনকে বলি শুয়ে থাকো চুপচাপ বন্ধু তুমি, প্রেমের ভিটা এখন দেখি শুকনো মরুভূমি! প্রেম বলে ভাসি নাকো ভালোবাসা-জলে, প্রেম এখন মরে গেছে অভিনয়ের ছলে! শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (3)