মনে পড়ে তোমাকে

তোমাকে মনে পড়ে
মনে পড়ে তোমাকে,
মনে পড়ে তোমার
অহংকারী মুখটি,
তারপর সবকিছুতে
জন্ম নেয় অশ্রদ্ধা
আর বিরক্তি।
মন বলে সরোষে
তোমাকে কখনও
ভালোবাসি না।