শুষ্ক-মন সাইয়িদ রফিকুল হক · কবিতা · 2018-07-06 · 659 ভিউ শুষ্ক-মন মনটা ছিল শুষ্ক ভীষণ বৃষ্টি এলে ভিজতো, কিন্তু তখন মনটা কি আর কাদাজলে মিশতো! শুষ্কমনে প্রেম জমে না কেউ ডাকে না কাছে, কারও কাছে মনভিজানোর একটু জাদু আছে? শুষ্কমনে সব যে পানসে ভাল্লাগেনা কিছু, তারচে ভালো ভেজামনে হতাম যদি শিশু! শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (2)