আসল মানুষ

দুঃখ দেওয়ার মানুষ অনেক
ভালোবাসার কই?
কষ্ট দিয়ে সবাই বলে
কেমন আছো সই!
রঙিন পোশাক বাড়ছে বেশি
সব যে রঙিন দেখি,
সাদা-কালো ছিল ভালো
নয়তো এতো মেকী।
কষ্ট দেওয়ার মানুষগুলো
ঘুরছে চারিপাশে,
নিজের স্বার্থে মুখ টিপে সব
কেমন করে হাসে!
দুঃখ দেওয়ার মানুষ আছে
ভালোবাসার কই?
এসো সবাই ভালোবেসে
আসল মানুষ হই।